রবিবার, মে ৩১, ২০২৬
Homeবিবিধচাষিদের ধান না কেনা কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা: কৃষিমন্ত্রী

চাষিদের ধান না কেনা কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা: কৃষিমন্ত্রী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আগে ধানের উৎপাদন কম হওয়ায় দুর্ভিক্ষ দেখা দিলেও এখন উৎপাদন বেশি হওয়ায় তা সামলানো কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, এখন উভয় সংকট হয়ে গেছে। আগে ধানের উৎপাদন কম হলে দুর্ভিক্ষ হতো, এখন উৎপাদন বেশি হওয়ায় তা সামলাতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। একই সঙ্গে চাষিদের থেকে ধান না কেনা কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা আমরা রাখছি।

বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আবদুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এসময় দেশের কৃষি ব্যবস্থায় যান্ত্রিকীকরণের প্রত্যয় জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ধান কাটা ও ধান লাগানোর জন্য মেশিন কেনার ক্ষেত্রে সরকার উৎস্য মূল্যে ভর্তুকি দেবে। এ বিষয়ে খুব শিগগিরেই গেজেট প্রকাশ করা হবে।

সরকার দলীয় সংসদ সদস্য আবু জাহিরের এক সম্পূরক প্রশ্নের জবাবে বিএনপি ক্ষমতায় থাকাকালে সার-বীজ নিয়ে দুর্নীতির কারণে দেশে ফসলের উৎপাদন কমে গিয়েছিল বলে অভিযোগ করেন কৃষিমন্ত্রী। বিপরীতে আওয়ামী লীগ সরকার শুরু থেকেই সার ও বীজ বিতরণের সহজ ও স্বাভাবিক পদ্ধতি চালু করায় বাংলাদেশ বিশ্বে ফসল উৎপাদনে বিস্ময় হিসেবে হাজির হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular