নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চা শ্রমিকদের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে মঙ্গলবার(২৩ আগস্ট) মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে ২০২১-২২ সালের চুক্তি দ্রুত চুড়ান্তকরণ ও বাস্তবায়ন এবং চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা দাবি মেনে নেওয়ার জন্য মালিক পক্ষের প্রতি অনুরোধ জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন- চা শ্রমিকদের সন্তান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধনা ভুমিজ, রমন গোয়ালা, দিপেন কর্মী, অঞ্জন ভুমিজ প্রমুখ।
উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ে অধ্যয়নরত চা শ্রমিকদের সন্তানরা ওই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। তারা দ্রুততম সময়ের মধ্যে চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
