Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

চিরনিদ্রায় শায়িত অ্যাডভোকেট সাহারা খাতুন

নিউজ টাঙ্গাইল ডেস্ক:চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। আজ (শনিবার) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে সমাহিত হন তিনি।

এর আগে সকাল ১০টার দিকে তেজগাঁওয়ে বাইতুশ শরফ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার মধ্যরাতে মরদেহ ব্যাংকক থেকে ঢাকা পৌঁছায়। গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নেয়া হয়েছিল।
সাহারা খাতুন তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version