ভারতের দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বাড়িতে চুরি করতে এসে এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে এক চোর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এ ঘটনার পর তদন্তে নেমেছে দেশটির পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, গেল শনিবার ঘরে একাই ছিলেন এক বৃদ্ধা। পাঁচিল বেয়ে ছাদের টালি খুলে ঘরে ঢুকে দুষ্কৃতকারীরা। এরপর লুটপাট করতে শুরু করে। যখন বাধা দিতে যান, তখন ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হয়! ধর্ষণের পর সেলাই মেশিন নিয়ে দুষ্কৃতকারীরা চম্পট দেয়।
এদিকে বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন তার ছেলে ও বউ। দেখেন, ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করা নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। শারীরিক অবস্থা রীতিমতো আশঙ্কাজনক।
এ ঘটনায় থানায় ধর্ষণ ও চুরির মামলা রুজু হয়েছে। পলাতক অভিযুক্তদের ধরতে তদন্তে নেমেছে পুলিশ।
সূত্র: জিনিউজ

