Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

চেক প্রতারণার মামলায় কারাগারে গেলেন টাঙ্গাইল জাতীয় পার্টির সভাপতি শফিউল্লাহ আল মুনীর

নিউজ ডেস্ক: চেক প্রতারণার মামলায় কারাগারে গেলেন টাঙ্গাইল জাতীয় পার্টির সভাপতি শফিউল্লাহ আল মুনীর (পীরজাদা মুনীর)।

আদালত সূত্রে জানা গেছে, প্রায় তিন কোটি টাকার চেক প্রতারনার দায়ে গত (২৭ আগস্ট) ঢাকার বনানী থানায় বাদী হয়ে মামলাটি করেন জয়ন্ত কুমার দেব। তবে এর আগে জীবনহানীর হুমকির কারণে নিজের শ্যালক এহসান তানিমের নামে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন পীরজাদা মুনীর।

সূত্র জানায়, পারিবারিক কলহের কারণেই কারাগারে যেতে হয়েছে পীরজাদা মুনীরকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version