Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ছন্দের কারিগর  ——-আনিসুর রহমান খান

ছন্দের কারিগর 

———আনিসুর রহমান খান

উড়ে উড়ে যায় পাখি

সুর তুলে ডানাতে

সেই সুরে গান ধরে

সুখটুকু জানাতে।

 

বনে বনে ফুল পাতা

দোল খায় ছন্দে

ইশারায় মৃদু বায়

নাচে ভালো -মন্দে।

 

পৃথিবীর বনে বনে

পাখিদের বাড়ি-ঘর

পাখিরাও হতে জানে

ছন্দের কারিগর।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version