Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ছবি ফেসবুকে দিয়ে ভাইরাল মিষ্টি নায়িকা পরীমনি

নিউজ টাঙ্গাইল বিনোদন: ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন ঢালিউডের মিষ্টি নায়িকা পরীমণি। সম্প্রতি তার ভাইরাল হওয়া কয়েকটি ছবি দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ছবিতে বেশ আবেদনময়ী ভঙ্গিতে দেখা যায় পরীকে। ফেসবুক একাউন্টের পাশাপাশি নিজের অফিসিয়াল পেইজে এই ছবি প্রকাশ করেছেন তিনি।

পরীর ফেসবুক পেইজটি ভেরিফাইড। আর সেখানে ছবি প্রকাশ করা মানে ভক্তদের হুমড়ি খেয়ে পড়া। ছবি প্রকাশের পর পর অফিসিয়াল পেইজে তিনি লাইক কুড়িয়েছেন সোয়া লাখ। আর তার নিজের একাউন্টে পোস্ট করা ছবিতে লাইক পড়েছে ১০ হাজার। অবশ্য একাউন্টে তার ফলোয়ার প্রায় ৬ লাখ।

ইদানিং বেশ আবেদনময়ী ছবি প্রকাশ করে পরী আলোচনার তুঙ্গে থাকতে চাইছেন। আগেও তার পোস্ট করা ছবি নিয়ে কথা বার্তা কম হয়নি। ভক্তরা হয়তো এভাবেই পরীকে দেখতে চায়, সেজন্যও তিনি নিরাশ করেন না ভক্তদের।

নিজের প্রথম সিনেমা মুক্তির আগেই ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন এ নায়িকা। মডেলিং থেকে ছোট পর্দা, তারপর সোনা রুপালী পর্দায় দেখা যায় পরীকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version