Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ছাত্রলীগের কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে। সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবীর শয়ন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে তানভীর হাসান সৈকতকে।

এদিকে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি করা হয়েছে রিয়াজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাগর আহমেদকে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতির পদ পেয়েছেন রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন সজল কুন্ড।

এর আগে, গত ৬ ডিসেম্বর ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর কমিটি ঘোষণার দায়িত্ব দেয়া হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে।

এর আগে, ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। পরে বিতর্কের মুখে তারা পদত্যাগ ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে।

২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ভারমুক্ত করা হয়। এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জয়-লেখক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version