আগামী মঙ্গলবারে ছাত্রলীগের সম্মেলন । ঢাকায় বন্ধ থাকবে বিভিন্ন সড়ক।
ছাত্রলীগের ৩০তম সম্মেলন মঙ্গলবার (৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকাগুলোর রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে।
সোমবার (৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-রমনা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
