Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে সখীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

এম সাইফুল ইসলাম শাফলু :
সিলেটের জালালাবাদ কলেজ ছাত্রলীগ নেতা শাহিন ও আরিফের উপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের সখীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । মিছিল শেষে স্থানীয় মুখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ সরকারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, যুবলীগের সভাপতি খলিলুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় জেলা ছাত্রলীগ নেতা মির্জা শরিফ, সরকারি মুজিব কলেজের ভিপি আ.রউফ,জিএস রাসেল মাহমুদ, জেলা ছাত্রলীগ সদস্য খাঁন রফিকসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version