Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ছেলেকে নিয়েই ঈদ কাটল অপু বিশ্বাসের

পবিত্র ঈদুল ফিতরের আনন্দে মেতেছে দেশবাসী। এতে সামিল হয়েছেন তারকারাও। তারা পরিবার ও ভক্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। সামাজিক যোগযোগ মাধ্যমে তাদের ঈদের দিনের আনন্দ-উৎসবের ছবি শেয়ার করার পাশাপাশি ভক্তদেরও জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।

এদিকে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ঈদ কেটেছে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে। ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। ক্যাপশনে লিখেছেন ‘ঈদ মোবারক’।

ঈদের দিন কালো রঙের পোশাকে সেজেছেন অপু। ছেলে জয়কেও পরিয়েছেন কালো পাঞ্জাবি ও কটি। মা ও ছেলের সুন্দর এই মুহূর্ত দেখে উচ্ছ্বসিত ভক্তরাও।

উল্লেখ্য, ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কথা ভেবে সেটা গোপন রাখেন। ২০১৬ সালে তাদের সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version