Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ছয় মাসের নিষেধাজ্ঞাই পেলেন সাব্বির

News Tangail

সাব্বিরের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের বহিষ্কারের যে সুপারিশ করেছিল শৃঙ্খলা কমিটি, তার অনুমোদন দিয়ে দিল বোর্ড। সোমবার বিসিবির এক মিটিংয়ে এ অনুমোদন দেন পরিচালকরা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন এই তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার বিসিবির শৃঙ্খলা কমিটি সাব্বিরকে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কারের সুপারেশ করেছিল বোর্ডে কাছে।

গত বছর ডিসেম্বরে জাতীয় লিগের ম্যাচ চলাকালে এক কিশোর দর্শককে মারধর করেছিলেন তিনি। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

এছাড়া ২০১৬ বিপিএলের চট্টগ্রাম পর্বে হোটেল কক্ষে নারী অতিথি নিয়ে যাওয়ার অপরাধে তাকে ১৩ লাখ টাকা জরিমানা করে বিপিএল গভর্নিং কাউন্সিল। আর গত জুনে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সতীর্থ মেহেদী হাসান মিরাজকে মারধর করে সমালোচিত হয়েছিলেন তিনি। তাই এবার বিসিবির কড়া শাস্তি পান তিনি।

এছাড়া তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে সতর্ক করা হয়। তার স্ত্রী যৌতুকবিরোধী আইনে মামলা করেন তার বিরুদ্ধে। বিষয়টি ব্যক্তিগত হলেও বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়ায় বিষয়টি আমলে নেয় বোর্ড।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version