শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
Homeবিনোদনজনপ্রিয় গীতিকবি ফকির হযরত শাহ'র জন্মদিন আজ

জনপ্রিয় গীতিকবি ফকির হযরত শাহ’র জন্মদিন আজ

সাইফুল বারী: সময়ের জনপ্রিয় গীতিকার ফকির হযরত শাহ’র আজ শুভ জন্মদিন।ক্যারিয়ারের প্রায় চার বছরে যার লেখা গান বেশ কয়েকজন গুনী কণ্ঠশিল্পী ছাড়া ও উদীয়মান এবং জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন।

গতানুগতিক ধারার বাহিরে ও লেখার বৈচিত্র্যতার কারনে মিডিয়া পাড়ায় ইতিমধ্যে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছেন প্রিয় এই গীতিকবি।এছাড়া তার লেখা বেশ কয়েকটি গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা।

প্রাণ পাখি শিরোনামের গান দিয়ে ২০১৯ সালে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন এই গীতিকবি। ফোক ধাঁচের চমৎকার গানটি গেয়েছিলেন উদীয়মান কণ্ঠশিল্পী শাকিল।

পরবর্তীতে তার লেখা গান কামরুজ্জামান রাব্বি কন্ঠে দুই নয়নের আলো, প্লাবন কোরেশীর কন্ঠে ভালোবাসার নাম নেবো না মুখে ও ভাঙ্গা মন, শামিম আশিকের কন্ঠে প্রেম মুলে সব ফাঁকি ও মন পাপিয়া, জনপ্রিয় এবং গুনী কণ্ঠশিল্পী দিলরুবার কন্ঠে আমার অস্তিত্ব, শাকিলের কন্ঠে ধোঁকাসহ বেশ কয়েকটি গান বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

এছাড়া প্রকাশের অপেক্ষায় রয়েছে, দিলরুবা খানের কন্ঠে হয়েছি নিলামব, স্বর্গীয় প্রেম, কাজী শুভর কন্ঠে সর্বনাশা পিরিতি, রাজু মন্ডলের কন্ঠে তুই চাইলে উড়াল দেবো, ঈর্ষা পাপড়ির কন্ঠে তোকে ছাড়া বাঁঁচবোনা, ইমন খানের কন্ঠে বিশ্ব হারামি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular