মোঃ মনির মন্ডল, নিজস্ব প্রতিনিধিঃ জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন আশুলিয়া থানা যুবলীগের আহব্ববাযেক কবির সরকার ।
শুক্রবার (১/১/২০২০) দিনটি ছিল জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যা তার এলাকায় নিজ বাড়িতে তার জন্মদিন পালিত হয়। এসময় বিভিন্ন শ্রেণিরসহ থানা ও ইউনিয়নের যুবলীগ নেতাসহ সাধারন মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন তিনি।
এসময় কবির সরকার বলেন, ‘মানুষের ভালোবাসাই আমার সম্পদ। অসংখ্য মানুষের ভালোবাসাই আমাকে সমৃদ্ধ করে। আমি আজীবন এভাবে মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই।’
জন্মদিন উপলক্ষে সেখানে থানা যুবলীগ, বিভিন্ন ওয়ার্ড যুবলীগ, ও এলাকাবাসী, ছোট-বড় সব বয়সীরা তাকে ফুলেল শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত করেন। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়াও জনসাধারণ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সে সঙ্গে তারা কবির সরকারের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করেন।

