Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা গানে গানে রোমান্টিক

News Tangail

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। চলচ্চিত্রের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকেন তিনি। মাঝে মধ্যে শখের বসে মিউজিক ভিডিও’র মডেল হিসেবেও কাজ করতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় আবারও নতুন একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন তমা।

‘আমার আকাশ’ শিরোনামের গানটিতে তমার সঙ্গে মডেল হিসেবে জুটি বেঁধেছেন ইউটিউবার সৌমিক আহমেদ। আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অটামনাল মুন। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব।

ভিডিওটি পরিচালনা করেছেন রাজ চিন্তয়ী। সম্প্রতি গাংচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশিত হয়েছে। এখানে তমা মির্জাকে রোমান্টিক একটি চরিত্রে দেখা গেছে।

তমা মির্জা বলেন, ‘সিনেমার বাইরে খুব একটা তেমন কাজ করা হয় না। তবে মনের মতো পছন্দসই গান পেলে মিউজিক ভিডিওতে কাজ করারর চেষ্টা করি। এই গানটিও ঠিক তেমনই। গানটি ভালো লেগেছে তাই কাজটি করেছি। ভিডিওটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version