নিউজ টাঙ্গাইল ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটরে ব্যবধানে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলে চার নতুন মুখ। এরা সকলেই নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে বিজয়ী হয়েছেন প্রথমবারের মত নির্বাচনে আসা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলার সর্বকনিষ্ঠ তরুন প্রার্থী তানভীর হাসান ছোট মনির।
নৌকা প্রতিকে তিনি ২ লক্ষ ৯৩ হাজার ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন ১১ হাজার ১৪৯ ভোট।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিজয়ী হয়েছেন বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান খান রানার পিতা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আতোয়ার রহমান খান।
নৌকা প্রতিকে তিনি ২ লক্ষ ৩৮ হাজার ৯৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী ঐক্যফ্রন্টের প্রার্থী লুৎফর রহমান খান আজাদ পেয়েছেন আট হাজার পাঁচশ ৭০ ভোট।
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।
নৌকা প্রতিকে তিনি ভোট পান ২ লক্ষ ৮৫ হাজার তিনশ ৫টি। তার প্রতিদ্বন্ধী ঐক্যফ্রন্টের প্রার্থী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ধানের শীষ প্রতিকে পান ৪০ হাজার তিনশ ২৪ ভোট।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
তিনি নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২ লাখ আট হাজার ৩৩৪। তার নিকট প্রতিদ্বন্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের মেয়ে কুড়ি সিদ্দিকী পেয়েছেন ৭২ হাজার ২১১ ভোট।

