Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঝিনাইদহ থেকে টাঙ্গাইলের এসেও প্রেমিকার দেখা মেলেনি

নিউজ টাঙ্গাইল ডেস্ক : সামাজিক যোগেযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। মোবাইলে আলাপের সূত্রে প্রেম। আর সেই প্রেমের টানে ঘর ছেড়ে ঝিনাইদহ থেকে টাঙ্গাইলের মধুপুরে এসেও প্রেমিকার দেখা মেলেনি। অবশেষে প্রেমিকের খোঁজে থানায় গেলে নিরাপত্তা হেফাজতে ঠাঁই হলো ঘরছাড়া ওই প্রেমিকার।

রোববার সন্ধ্যায় মধুপুর থানা পুলিশ ২১ বছর বয়সী ওই তরুণীকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে নিরাপত্তা হেফাজতেতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, তরুণীর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামে। মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামের কোনো এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় সূত্রে তার প্রেমের সম্পর্ক হয়।

গত ১৩ই জুন ওই তরুণী বাড়ি থেকে বের হয়ে প্রেমিকের দেয়া মধুপুরের ঠিকানায় গিয়ে তার দেখা পাননি। অনেক খোঁজাখুঁজির পর প্রেমিককে না পেয়ে ১৪ই জুন মধুপুর থানায় গিয়ে প্রেমিকের সন্ধান চান, অন্যথায় আত্মহত্যার হুমকি দেন। পরে ওই তরুণীকে থানায় রেখে তার বাড়িতে খবর পাঠানো হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.তারিক কামাল জানান, ১৫ই জুন রাতে বাবা-মা এসেও মেয়েকে বাড়ি ফেরাতে পারেননি।

এমন আচরণে নিরুপায় হয়ে তাকে আদালতে পাঠানো হয়। এ অবস্থায় আদালত তাকে নিরাপত্তা হেফাজতেতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version