Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাইগারদের জয়

News Tangail

অনলাইন থেকে: টাইগার অধিনায়ক তামিম ইকবালের অর্ধশতকে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের মধ্যে দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে থাকতেই সহজ সিরিজ জয় করে নিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৪৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ ওভার ২ বলে তিন উইকেট হারিয়ে ১৪৯ করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে পেসারদের সাবলীলভাবে খেলছিলেন লিটন দাস। কিন্তু আকিলের শর্ট বল পেছনের পায়ে ভর করে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন লিটন। এলবিডব্লিউ হয়ে ২২ রানে ফেরেন সাজঘরে। রিভিউ নিয়ে ভাগ্য পাল্টায়নি তার। তার আউট হওয়ার সময় বাংলাদেশের রান ১ উইকেটে ৩০।

প্রথম ওয়ানডেতে রান না পাওয়া শান্তর ব্যাট আজও হাসেনি। ১৭ রানে তাকে সাজঘরের পথ দেখিয়েছেন জেসন মোহাম্মদ। ডানহাতি স্পিনারের শর্ট বল পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন শান্ত। দলীয় ৭৭ রানে ফিরে যান তিনি। এদিকে অর্ধশতক হাকিয়ে ফিরে গেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এটি তামিমের ৪৮তম ফিফটি।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও স্পিনারদের দাপট। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ম্যাচেও বেশি দূর যেতে দেয়নি। ৪৩.৪ ওভারে ১৪৮ রানে সফরকারীদের গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বোচ্চ টানা ছয়টি সিরিজ (২০০৬-২০১০) জিতেছিল বাংলাদেশ। উইন্ডিজদের বিরুদ্ধে শেষ দুটি সিরিজই (২০১৮ সালে) জিতেছে টাইগাররা। আজ সুযোগ টানা তৃতীয় সিরিজ জয়ের তথা হ্যাটট্রিক পূর্ণ করার। জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দলের বিরুদ্ধে টানা তিন সিরিজ জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version