Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে‘ভাসানী স্মৃতি সংসদ-এর উদ্যোগে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠান 

রেজাউল করিম খান রাজু,ঘাটাইল প্রতিনিধি: ‘ভাসানী স্মৃতি সংসদ’ কেন্দ্রীয় কমিটি, সন্তোষ- টাঙ্গাইলের উদ্যোগে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের ৪৩তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ৪ নভেম্বর বিকেল ৩টায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা ও ‘মজলুমের কথা’ নামে স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভাসানী স্মৃতি সংসদে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আবদুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. মোস্তারী কাদেরী বক্তব্য রাখেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদের প্রধান পৃষ্ঠপোষক সাবেক এমপি সাইদুর রহমান খান মোহন, প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন সংসদের প্রধান উপদেষ্টা এবং টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদের উপদেষ্টা এবং সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, সংসদের উপদেষ্টা এবং দাতা সদস্য বীমাবিদ শফিকুল ইসলাম কানন, সংসদের উপদেষ্টা এবং দাতা সদস্য ডা. মো. মোস্তাফিজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন সংসদের সিনিয়র সহ-সভাপতি ও আজীবন সদস্য অধ্যাপক এসএম শাহজাহান সিরাজ তালুকদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংসদের উপদেষ্টা এবং দাতা সদস্য ডা. খন্দকার ওয়াদিওর রহমান বাবল, সংসদের যুগ্ম সাধারান সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান রাজু,বাকশিস-টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, এডভোকেট আল রুহী, স্মরণিকার প্রকাশক হায়দার রাহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংসদের কনিষ্ঠ সদস্য সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানের পরিচালনায ছিলেন অধ্যাপক তরুণ ইউসুফ এবং সংসদের সাধারণ সম্পাদক কবি মো. এনায়েত করিম। শেষে মাওলানা ভাসানী হুজুরের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী মো. সিদ্দিকুর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version