Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার-১

News Tangail

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী থানার পার্শ্ববর্তী বটতলা এলাকা থেকে মোশারফ হোসেন নামের এক ব্যাক্তিকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই নাসির উদ্দিন, এস আই মাহাবুল ইসলাম সঙ্গীয় র্ফোস নিয়ে সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে থানার সামনে বটতলা এলাকা থেকে মাদক সম্রাট মোশারফ হোসেন (৪৮) এর মোটর সাইকেল তল্লাশী করে বিশেষভাবে রাখা ১ টি পাইপ গান, ১ টি শর্টগানের কার্জুত ও ৫৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছেন। আসামী মোশারফ উপজেলার দক্ষিণ বেতডোবা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে কালিহাতী থানায় আরোও ১২ টি মামলা রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version