নিজস্ব প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম এবং ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আমিরুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ঘাটাইল-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ এ সংবাদ সম্মেলন করেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন প্রমূখ।

