Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম পদক পাচ্ছেন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: এবারের পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক- “বিপিএম সেবা” পাচ্ছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও রাষ্ট্রপতি পুলিশ পদক “পিপিএম সেবা” পাচ্ছেন জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল শামসুজ্জামান।

২০১৮ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠতা, সততা ও শৃংখলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য এ পদক পাচ্ছেন তারা। আগামী ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৯ এর কুজকাওয়াজ অনুষ্ঠানে এ পদক তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্ত ৩৪৯ জনের নাম প্রকাশ করা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও কনস্টেবল শামসুজ্জামান এ পদক পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইলে কর্মরত সকল অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন গোয়েন্দা শাখার প্রধানগণ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ সকল পুলিশ সদস্য পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও কনস্টেবল শামসুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version