- নিজস্ব প্রতিবেদক: ডেভিল হান্ট অপারেশন অভিযানে টাঙ্গাইলের বাসাইলের হাবিবুর রহমান ভূইয়া ওরফে হাবিব নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান ভূইয়া হাবিব উপজেলা যুবলীগের সদস্য। তিনি উপজেলার কাউলজানীর মহিষখালী এলাকার আনাহার আলী ভূইয়ার ছেলে।
জানা গেছে, সকাল ৮টার দিকে বাসাইল থানা পুলিশসহ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেফতার করা হয়েছে। তাকে ছাত্র আন্দোলনে হামলায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, যৌথবাহিনী অভিযানটি পরিচালনা করে। অভিযানে হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
