Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নিরাপদ সড়কের দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার(৩ আগস্ট) স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০ টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করা হয়। এ সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, পরিসংখ্যান বিভাগের মাছুম, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের পারভেজ, গণিত বিভাগের আসিফ রেজা, বিবিএ বিভাগের জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version