নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে অজ্ঞাত পরিচয়ে (১৫) এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালের দিকে উপজেলার গোলাবাড়ী সেতু এলাকার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজাহারুল আমিন বিপিএম জানান, আজ সকাল সাড়ে ৮ টার দিকে গোলাবাড়ী সেতুর পাশে জঙ্গলের ভিতরে প্যান্ট-শাট পরিহিত ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পরে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

