বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের ৩ জন নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুরের শুভুল্যা নামক স্থানে টাইলস ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

মঙ্গলবার রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো ৫জন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, জয়পুর হাটের নিরঞ্জয় মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও মেয়ে স্বর্না মালী (৭)। তারা একটি গার্মেন্টেসে চাকুরী করতো।

হাইওয়ে পুলিশের এ এস আই মতিউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী টাইলস ভর্তি একটি ট্রাক মির্জাপুরের শুভুল্যা নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এসময় ট্রাকে থাকা ৮জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। তারা চন্দ্রা থেকে কম ভাড়ায় টাইলস বোঝাই ট্রাকে চরে বগুড়া যাচ্ছিল। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular