নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের পশ্চিম মোহাইল গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র গরু খামারীর মধ্যে, নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ওই গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে, নগদ পনেরো হাজার টাকা বিতরণ করেন।
এ সময় ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমাণ্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ক্ষতিগ্রস্তদের আরো সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ টাকা ও ঢেউটিন বরাদ্দ দিচ্ছেন। দু’তিন দিনের মধ্যে তা বিতরণ করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
