নিহত সুরাইয়া আক্তার (১০) উপজেলার বিয়ালা গ্রামের সলিম ভূইয়ার মেয়ে। সে স্থানীয় এক মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ছিল।
বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে সুরাইয়া টাঙ্গাইল-বাসাইল সড়কের পাশ দিয়ে যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী ওই অটোরিকশাটি ব্যাটারি চালিত অপর এক অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে সুরাইয়াকে চাপা দেয়।
এতে গুরুতর আহত সুরাইয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাকে মৃ’ত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় অটোরিকশাটিতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন বলেন তিনি।