Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে অপহৃত যুবককে উদ্ধার ও তিন অপহরণকারী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ার থেকে অপহৃত যুবককে উদ্ধার ও অপহরণকারী তিনজনকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব। দেলোয়ার হোসেন নামে এক যুবককে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীরা। গ্রেফতারকৃতরা হলেন, দেলদুয়ার উপজেলার নলুয়া দক্ষিন পাড়া গ্রামের টুলু মিয়ার ছেলে শাওন (২৭), পাথরাইল পশ্চিমপাড়া (আমির বাড়ী) গ্রামের মোজাফর মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (১৯), ও মোঃ জাকির খান (৫৩)।

গ্রেফতারকৃতরা দেলদুয়ার উপজেলার ঝুনকাইল গ্রামের আরফান আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৩) কে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের র‌্যাবের কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল দেলদুয়ার নলুয়া দক্ষিণপাড়ার জাকির হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে। অপহৃতার পিতা মোঃ আরফান আলী বাদী হয়ে উদ্ধারকৃত মালামাল সহ গ্রেফতারকৃত আসামীগণদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version