টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে রেজিস্টেশনবিহীন ওষুধ ও মাদক দ্রব্যের পরিপূরক ‘লোপেন্টা’ বিক্রির অপরাধে তিন ওষুধ ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারদন্ড এবং অপর তিন ওষুধ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের নিউ মার্কেট ও সদর থানার পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ ও মাদক দ্রব্যের পরিপূরক ‘লোপেন্টা’ ওষুধ বিক্রির অপরাধে মফিজ মেডিকেল হলের কর্মচারী মির্জা গালিবকে ১ বছর, মিতা মেডিকেল হলের মালিক কামরুল চৌধুরীকে ১ বছর ও নাছির মেডিকেল হলের মালিক নাছির উদ্দিনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়াও উৎসব মেডিকেলকে ৫ হাজার, রাজু মেডিকেলকে ৫ হাজার এবং মফিজ মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

