Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে অসুস্থ্য গরু জবাই করার দায়ে দুই কসাইকে কারাদন্ড

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বিক্রির উদ্দেশ্যে দুর্গন্ধযুক্ত অসুস্থ্য গরু জবাই করার দায়ে দুই কসাইকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে উপজেলার বল্লা মধ্যপাড়া গ্রামের মো. মেহেদী হাসানের ছেলে মো. নাসির উদ্দিন ও একই গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে মো. বকুল হোসেন ফাইলা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, উপজেলা বাগুটিয়া বিলবর্নি এলাকায় রাস্তার মাঝখানে একটি দুর্গন্ধযুক্ত অসুস্থ্য গরু করটিয়া বাজারে বিক্রির উদ্দেশ্যে জবাই করলে এলাকাবাসী প্রশাসনকে জানালে হাতে নাতে দুইজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাদেরকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version