Homeজাতীয়টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

নিজস্ব প্রতিনিধি: আশ্বিনের শুরুতেই টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভালো ফলন ও বাজারে ন্যায্যমূল্য পাওয়ার আশায় আগাম সবজি চাষে ঝুঁকছেন তারা।

ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের কৃষক রফিকুল ইসলাম ৪০ শতাংশ জমিতে শিম ও লাউ চাষ করেছেন। এক মাস আগে রোপণ করা এসব গাছে ফল আসতে শুরু করেছে। ভালো ফলন হলে এবং ন্যায্যমূল্যে বিক্রি করতে পারলে লাভবান হওয়ার আশা করছেন তিনি।

অন্যদিকে এক কৃষক উইনার জাতের ফুলকপির চারা রোপণ করেছেন। এতে এ পর্যন্ত এক লাখ টাকার কিছু বেশি খরচ হয়েছে। প্রায় দুই মাস পর ফুলকপি বিক্রি করতে পারবেন তিনি। ভালো ফলন ও ন্যায্যমূল্য পেলে খরচ বাদে দুই থেকে তিন লাখ টাকা লাভের আশা করছেন।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দুলাল হোসেন জানান, আগাম সবজি চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত বীজ ব্যবহারে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সোয়েব মাহমুদ জানান, চলতি মৌসুমে টাঙ্গাইলে ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৯৪ হাজার ২২০ মেট্রিক টন। অনুকূল আবহাওয়া থাকলে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular