Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে আড়ং এর ২৮তম আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:  টাঙ্গাইলে উদ্বোধন হয়ে গেলো দেশের বৃহত্তম লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং এর ২৮ তম আউটলেট। অত্যাধুনিক নির্মাণশৈলীর ১৪,০৯৮ বর্গফুটের তিন তলা বিশিষ্ট এই আউটলেটে নারী-পুরুষ ও শিশুদের পোশাক, বাড়ির সাজ গহনাসহ আড়ং এর সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যানের পণ্যগুলো পাওয়া যাবে।।

শনিবার আড়ং টাঙ্গাইল আউটলেটটির উদ্বোধন করেন আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। তিনি বলেন “ক্রেতাদের ঈদ উদযাপনকে মাথায় রেখে ঈদ শপিং এর একদম উপযুক্ত এই সময়ে সংস্কৃতি, ঐতিহ্য এবং নানা কারুশিল্পে সমৃদ্ধ টাঙ্গাইলে আড়ংয়ের এই আউটলেটটি খুলতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি নতুন আউটলেটটি এই প্রাণবন্ত শহরের বাসিন্দাদের কেনাকাটার জন্য অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠবে এবং একই সাথে টাঙ্গাইলবাসীর ফ্যাশন ও লাইফস্টাইল ভিত্তিক চাহিদা পূরণে সহায়ক হবে।”

এ সময় ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রাহকরা সীমিত সময়ের জন্য ৫০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে আড়ং এর কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং সারা বছরব্যাপী বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। তাছাড়া ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড এর অন্তর্ভুক্ত সদস্যরা আড়ং টাঙ্গাইল আউটলেটে প্রতিটি কেনাকাটায় দ্বিগুণ পয়েন্ট অর্জন করতে পারবেন। অফারটি ১৪ই এপ্রিল পর্যন্ত চলবে।

আড়ৎ বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর একটি সামাজিক উদ্যোগ। আউটলেটের ঠিকানা সিটি সেন্টার, বড় কালীবাড়ি রোড, টাঙ্গাইল সদর

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version