Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে আদিবাসী কিশোরীকে নিয়ে উধাও মুসলমান ধর্মাবলম্বী যুবক

News Tangail

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে কলেজ পড়ুয়া আদিবাসী এক মেয়েকে (১৬) নিয়ে উধাও হয়েছে মুসলমান ধর্মাবলম্বী এক যুবক (২২) । প্রেমের সম্পর্কের এক পর্যায়ে আজ ৬ দিন ধরে মেয়েটিকে নিয়ে লাপাত্তা রয়েছে বলে অভিযোগ ওঠেছে।

গত শনিবার (২৭ নভেম্বর) সকালে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি ওই মেয়ে। খোঁজাখোজির পর সন্ধান না পেয়ে মেয়ের ভাই সঞ্জিত বর্মন বাদি হয়ে ঘাটাইল থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মেয়েটি স্থানীয় কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। সংসারের টানাপোড়েনে ভালুকার একটি গার্মেন্টস কারখানায় চাকরীর সুবাদে পরিচয় হয় একই প্রতিষ্ঠানে চাকরিরত ওই যুবকের সাথে। ছেলেটি একবার মেয়ের বাড়িতেও এসেছিলো বলে জানান তারা।

মেয়ের ভাই সঞ্জিত বর্মন জানান, আমাদের জাতের হলেও কথা ছিলো। আমরা কি করবো ভেবে পাচ্ছি না। যেদিন থেকে বোনকে পাওয়া যাচ্ছে না সেদিন থেকে ছেলেটিও কাজে অনুপস্থিত। আমরা এতে নিশ্চিত হয়েছি ওই ছেলের সাথেই পালিয়েছে।

এ বিষয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, সর্বশেষ বাগেরহাট জেলার কচুয়া থানায় অবস্থান করে তা নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে মোবাইল সেটটি বন্ধ রয়েছে । তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version