Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে আবাসিক হোটেল থেকে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পদ্মা আবাসিক হোটেল থেকে রোববার (২৭ অক্টোবর) সকালে নুরুন্নবী (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর ফাঁড়ির পুলিশ। নিহত নুরুন্নবী (৭০) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নুরুনবী সিদ্দিকীর ছেলে।

পদ্মা আবাসিক হোটেলের মালিক সাজিদ আহমেদ বলেন, তিনদিন আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য এসে নুরুন্নবী ওই হোটেলে ওঠেন। রোববার (২৭ অক্টোবর) সকালে হোটেলের পার্টনার বাবুল তার রুম আটকানো দেখে ডাকতে থাকেন। পরে কোন সাড়া না পেয়ে হোটেল মালিককে জানায়। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

টাঙ্গাইল সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version