Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে আমে ফাটল; লোকসানের মুখে কৃষক

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে কৃষক শাহাদত হোসেনের বাগানে আমে ফাটল দেখা দিয়েছে। এক সপ্তাহ ধরে বাগানের আমে ফাটল দেখা দেওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষক শাহাদত।

জানা যায়, ৩ একর জমি লিজ নিয়ে বাসাইল পশ্চিমপাড়ায় ২০১৩ সালে উন্নত জাতের ‘আম রুপালি’র বাগান করেন শাহাদত হোসেন। ২০১৫ সাল থেকে তার বাগানে আম আসতে শুরু করে। তিন বছর ধরে ভালোভাবেই আম বিক্রি করে আসছিলেন তিনি। কিন্তু এ বছর বিক্রি শুরু করার আগেই আমগুলো ফেটে যাচ্ছে। এ কারণে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন এই কৃষক।

কৃষক শাহাদত হোসেন জানান, কৃষি অফিসের পরামর্শে আমে সব ধরনের মেডিসিন ব্যবহার করেছি। তারপরও আম ফেটে গেলো। এ বছর ৪ থেকে ৫ লাখ টাকার আম বিক্রির পরিকল্পনা ছিল। কিন্তু একটি আমও বিক্রি করতে পারলাম না।

বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক বলেন, মাটিতে যদি ক্যালসিয়ামের অভাব হয় কিংবা পটাশ ও বোরন সারের ঘাটতি থাকে, তাহলেও আম ফেটে যেতে পারে। অতিরিক্ত খরা ও হঠাৎ করে বৃষ্টির কারণেও আম ফেটে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version