Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দুটি আউটলেট উদ্বোধন

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর ও গোবিন্দাসী বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫৫০ ও ৫৫১ তম আউটলেটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দুপুরে শাখা দুটির উদ্বোধন করা হয়।

হিমালয় গ্রুপের কর্ণধার তাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. শাখাওয়াত হোসেন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল ওহাব মিয়া, গাজিপুর মাছিহাতা গ্রুপের জিএম আমিনুর রহমান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এলেঙ্গা শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান সিদ্দিকী, আউটলেট ম্যানেজার মো. ইব্রাহিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. নুরুজ্জামান, গোবিন্দাসী উচ্চবিদ্যালয়ের হেড মাওলানা শহিদুল ইসলাম, গোবিন্দাসী বাজার শাখার উদ্যোক্তা ও বিশিষ্ট সাংবাদিক কামাল হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক, সাংবাদিক উপস্থিত ছিলেন।

এজেন্ট ব্যাংকিং ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. শাখাওয়াত হোসেন বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

তিনি নতুন শাখাসহ ব্যাংকের সব শাখায় শরিয়াহসম্মতভাবে সর্বোচ্চ গ্রাহক সেবার নিশ্চয়তা দেন।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ইতেমধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ এলাকার উন্নয়নে সহযোগী হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version