Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে আসামী পালানোর সময় দৌড়িয়ে ৫০০পিচ ইয়াবাসহ আটক ১

News Tangail

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে আসামী পালানোর সময় দৌড়িয়ে ৫০০ পিচ ইয়াবাসহ ১ মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামী চাপাইনবাবগঞ্জ জেলার গিডনিপাড়া গ্রামের মোঃ আসারফ হোসেনের ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (৩০)।

মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে উপজেলার দেওহাটা বাইপাস এলাকা থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাওয়ার পর আটককৃত আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দেওহাটা ফাঁড়ির এস.আই রফিকুল ইসলাম ও সাথে থাকা ফোর্সের সহায়তায় তাকে দৌড়ে আটক করা হয়। সে সময় তার শরীর তল্লাশি করে তার পরনে থাকা টাওজারের পকেট থেকে কালো ও সাদা রংয়ের ০৩ টি পলিথিনে জিপারে রক্ষিত ২টির ভিতর থেকে মোট ৫০০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে মির্জাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামীর সাথে জড়িতদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version