Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে আ.লীগ-বিএনপি ও জাপা’র শীর্ষ নেতাকর্মীরা একমঞ্চে!

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বিশিষ্ট শ্রমিক নেতা ও রাজনীতিক মোহাম্মদ আলীর ২২তম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভায় একমঞ্চে দেশের বড় দুই দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মী ছাড়াও জাতীয় পাটির নেতাকর্মীদের দেখা গেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে ওই স্মরণসভায় আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পাটি (জাপা’র) জেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত হোন। জেলার এই শীর্ষ নেতাদের একমঞ্চে উপস্থিতিতে সকলের মাঝে এক আলোড়ন সৃষ্টি হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রথম সভাপতি বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক (একুশে পদকপ্রাপ্ত), জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খালেক মন্ডল, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, করটিয়া সরকারি সাদৎ কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলাল প্রমুখ।

বক্তারা বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে দীক্ষিত শ্রমিক নেতা মোহাম্মদ আলী আজীবন শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থেকেছেন। জেলার বিড়ি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে তিনি অনশন পালন করে দৃষ্টান্ত স্থাপন করেন। গড্ডালিকায় গা ভাসিয়ে না দিয়ে তিনি সারা জীবন সাধারণ জীবন-যাপন করেছেন।

স্মরণসভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, বিড়ি শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত প্রকাশ- ১৯৯৯ সালের ২২ ফেব্রুয়ারি মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে শ্রমিক নেতা মোহাম্মদ আলী ৬২ বছর বয়সে টাঙ্গাইল শহরের আদালত পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version