Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানসহ দুই শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

News Tangail

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিএনপি মনোনিত দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকার ২ শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

আজ রবিবার বিকালে ঘাটাইল উপজেলায় দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামীলীর এর আয়োজনে নাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

যোগদান করা এসব নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে নেতাকর্মীদের স্বাগত জানিয়ে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল-(৩)ঘাটাইল আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খানের ছেলে টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র শহিদুর রহমান খান(মুক্তি)।

দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.বালা মিয়া,হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতন,নজরুল চেয়ারম্যানের সহোধর্মিনী লাভলী ইসলাম,দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক মো.স্বপন মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব,পরিবেশ বিষয়ক সম্পাদক আসিফ সিদ্দিকী,দিঘলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.লিটন মিয়া প্রমুখ।

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা নেতাকর্মীরা জানান, বিএনপি জনবিচ্ছিন্ন সরকার লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেওয়ায় এবং আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান ন্যায় নীতি-আর্দশ, সততায় অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন তারা। তারা আজীবন আওয়ামী লীগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, নৌকার প্রার্থী আতাউর রহমান খানের পক্ষে জীবন বাজি রেখে কাজ করে যেকোনো মূল্যে বিজয়ী করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version