বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে ইয়াবাসহ দেবর-ভাবী গ্রেফতার

টাঙ্গাইলে ইয়াবাসহ দেবর-ভাবী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ৭০০ পিস ইয়াবাসহ দেবর-ভাবীকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পুষ্টকামুড়ী গ্রামের খলিল মিয়ার স্ত্রী মোছাঃ শারমীন সুলতানা (২৫) ও তারই দুঃসর্ম্পকের দেবর উপজেলার খৈলসিন্দুর গ্রামের ছত্তর মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩২)।
বৃহস্পতিবার রাতে উপজেলার পুষ্টকামুড়ী গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতের খলিল মিয়ার বসতবাড়ীতে অভিযান চালিয়ে ঘরের আলমারি থেকে ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা বহুদিন ধরে সংগোপনে মাদকের এই ব্যবসা চালিয়ে আসছিল বলে জানান মামলার আয়ু মনিরুজ্জামান মুন্সি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানে তাদের আটক করা হয়েছে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে শুক্রবার তাদের কোর্টে প্রেরন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular