Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদকসেবী আটক

News Tangail
নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ৯পিস ইয়াবাসহ এক মাদক সেবীকে আটক করেছে র‌্যাব-১২। ১ নভেম্বর শনিবার তাকে আটক করা হয়।
আটককৃত ভূঞাপুরের সিরাজকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে মো: রাসেল রানা (২২)।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোঃ হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর থানাধীন ঘারিন্দা রেলষ্টেশন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version