Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ইয়াবা কারবারী আটক 

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনা থেকে একজন ইয়াবা কারবারীকে আটক করেছে র‌্যাব।

তার নাম রাসেল মিয়া (৩০)। তিনি একই উপজেলার কাগমারী পাতুলীপাড়ার মৃত মকিম উদ্দিনের ছেলে। রোববার বিকেলে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত জানান, তার নেতৃত্বে রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বেড়াবুচনা সবুজবাগ এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ২০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড ও নগদ ১৫০টি টাকাসহ রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করছে।

একই সাথে যুবকদের মাদক সেবনে আগ্রহী করে তুলছে। এ ধরণের মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে বলে র‌্যাব কমান্ডার জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version