Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ‘তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে অনুষ্ঠিত প্রথম ব্যাচের পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলার ১৫৬ জন শিক্ষার্থী অংশ নেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মো. নাহিদ হাসান। এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা বেগম, সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, লিখিত পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে জানানো হবে। বুধবার উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।

প্রকল্পটির মাধ্যমে এআই, ফ্রিল্যান্সিং ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের সুযোগ দিয়ে যুবদের আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version