Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ফরমান শেখ, নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের ৪ জনের গলা কাটা  মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে মধুপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডের উত্তরা আবাসিক হোটের শহীদ কোচিং সেন্টারের গলির একটি বাসায় ওই ৪ জনের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক কামাল নিউজ টাঙ্গাইলকে এ ঘটনা সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, ওই চার জনের মরদেহ উদ্ধারে রয়েছে পুলিশ। তবে, এটা হত্যা না খুন তদন্ত সাপেক্ষে বলা হবে। এখন কিছু বলা যাচ্ছে না।

বিস্তারিত আরও আসছে……..

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version