Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আকাশী বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলার আবহমান লোকজসংস্কৃতির ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার দামপাড়া ও আকাশি গ্রামের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এ দিকে ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে মাঠে বসেছে গ্রামীণ মেলা। মাঠের চারপাশে অবস্থান নিয়ে হাজারও নারী-পুরুষ ও শিশু ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিয়োগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক ঘোড়া অংশ গ্রহণ করে।

আয়োজক কমিটির আহ্বায়ক মো. আব্দুল বারী বাবুলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস, আওয়ামী লীগ সভাপতি সফি উদ্দিন উদ্দিন মণি, পৌর মেয়র মাদুদ পারভেজ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version