Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে কবর থেকে কঙ্কাল চুরি

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে কবরস্থান থেকে তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মির্জাপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ নাসিম বলেন, ‘সকালে স্থানীয়রা কবরস্থান পরিষ্কার করতে গিয়ে চুরির বিষয়টা জানতে পেরে পুলিশে খবর দেয়।

পরে ঘটনাস্থল পরিদর্শন গেলে চারটি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়। তবে তিনটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। কে বা কারা কঙ্কাল চুরি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version