Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত আরও ৫৪ জন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে করোনাভাইরাসে নতুন করে আরও ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬০ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, কালিহাতীতে ২০, মধুপুর ৬, ঘাটাইলে ১, নাগরপুরে ১ জন এবং ভূঞাপুর উপজেলায় ১ জন রয়েছেন।

শনিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় পাঠানো শুক্রবারের নমুনার ফলাফল আজ শনিবার সকালে আসে। এতে নতুন করে ৫৪ জন করোনায় আক্রান্ত হয়। করোনায় জেলায় মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ১৩৭৪ জন, আর চিকিসাধীন রয়েছেন ৬৫২ জন।

সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে বাসাইল উপজেলায়।

জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে আজ পর্যন্ত ৪২২ জন করোনায় আক্রান্ত হয়। মাসভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version