Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে করোনা প্রতিরোধে ১১টি উপজেলায় আইসোলেশন ওয়ার্ড চালু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে করোনাভাইরাস প্রতিরোধে ১১টি উপজেলায় আইসোলেশন ওয়ার্ড চালু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেনারেল হাসপাতালসহ সব উপজেলা হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে বিদেশ ফেরত দুইজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সিঙ্গাপুর থেকে আসা আব্বাস আলীকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার পর তার শরীরে কোনো করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। এদিকে চীন ফেরত সদর উপজেলার সন্তোষ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. মামুন মিয়াকে সন্দেহ হওয়ায় তার নিজ বাড়িতে ৫ মার্চ থেকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জনবহুল এলাকাগুলো সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রস্তুতি সভা করা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রথমে ছয়টি বেড নিয়ে আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও পরবর্তীতে পুরো ট্রমা সেন্টারের ১শ’ বেডকে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। এছাড়া ১১ উপজেলার প্রতিটিতে দুই থেকে আটটি করে বেড নিয়ে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।

এ বিষয়ে ডিসি মো. শহীদুল ইসলাম জানান, করোনাভাইরাস নিয়ে আ’তঙ্কের কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে এর মধ্যে প্রস্তুতি সভা করে শিক্ষা-প্রতিষ্ঠানসহ জনবহুল এলাকাগুলোতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version