Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর জনসভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে একইস্থানে ছাত্রলীগ ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর নির্বাচনী জনসভা ডাকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

বুধবার (২৬ ডিসেম্বর) বাসাইল বাস্ট্যান্ডে এই জনসভা হওয়ার কথা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ১৪৪ ধারা জারি করেন।

শামছুন নাহার স্বপ্না বলেন, আজ বিকেলে বাসাইল বাসষ্ট্যান্ড এলাকায় নির্বাচনী জনসভা করার জন্য স্থানীয় ছাত্রলীগ ও ঐক্যফ্রন্টের পক্ষে কৃষক শ্রমিক জনতালীগ আবেদন করে। একই সময়ে একইস্থানে সমাবেশ আহবান করায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এই আদেশ আজ দুপুর ১২টা থেকে রাত ৮পর্যন্ত কার্যকর থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version